ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টাঙ্গাইলের সেই দুই এসএসসি পরীক্ষার্থী আদালতে

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০২০
টাঙ্গাইলের সেই দুই এসএসসি পরীক্ষার্থী আদালতে
ছবি : ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে বুধবার দুই এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। প্রয়োজনে রিমান্ডে আনা হবে।

এ তথ্য নিশ্চিত করে ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, দুই এসএসসি পরীক্ষার্থীকে ডিজিটাল নিরাপত্তা আইন ও পাবলিক পরীক্ষা আইনের মামলায় আটক করা হয়েছে।

পরীক্ষার হল থেকে মোবাইল ক্যামেরায় প্রশ্নপত্রের ছবি ধারণ করে বাইরে সরবরাহের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা হয়। 

বুধবার ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। এটিই টাঙ্গাইলে পরীক্ষাকে কেন্দ্র করে  এ আইনে প্রথম মামলা। 

ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোহাম্মদ মহীউদ্দিন রাতে দুইজনের নামে মামলাটি করেন।

এছাড়া দায়িত্বে অবহেলায় ওই কক্ষের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী তামজিদ আল ইসলাম তনয় ও ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সুজয় সরকার।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম ও তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারি।

কেন্দ্র সচিব মোহাম্মদ মহী উদ্দিন বলেন, ওই দুই শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি মোবাইল ফোনে তুলে বাইরে সরবরাহ করে। তাদের ব্যবহৃত মোবাইলে প্রশ্নপত্র পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!